বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর সাজেক পর্যটক রুইলুই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক চার। কালের খবর চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন। কালের খবর সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর
তারেক রহমানের নির্দেশে ডেমরায় ডেঙ্গু সতর্কতায় লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী। কালের খবর

তারেক রহমানের নির্দেশে ডেমরায় ডেঙ্গু সতর্কতায় লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী। কালের খবর

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু সতর্কতা ও ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে, নবীউল্লাহ নবীর নেতৃত্বে ডেমরা এলাকাজুড়ে লিফলেট বিতরণ করেছে ডেমরা থানা বিএনপি’র নেতাকর্মীরা।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী। লিফলেট বিতরণকালে স্থানীয় ও ভাড়াটিয়া বাসিন্দাদের ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধসহ ডেঙ্গু সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি এডিস মশা প্রতিরোধে পুরো এলাকায় থাকা খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।

এবং এলাকাবাসীর উদ্দেশ্যে নবীউল্লাহ নবী বলেন, শুধু হাটবাজার, দোকানপাট, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করলেই হবে না। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় এলাকার পাড়া-মহল্লার প্রতিটি মানুষের বাসায় বাসায় গিয়ে ডেঙ্গু জ্বরের করণীয় ও প্রতিরোধের উপায় কী? তা মানুষের মাঝে তুলে ধরতে হবে। তবেই আমরা এই লিফলেট বিতরণের সুফল পাবো। এই বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের দিক-নির্দেশনা দিয়ে বলেন, ডেমরা-যাত্রবাড়ি থানা এলাকার
প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণের কর্মসূচি চলবে। বিএনপি নেতা নবীউল্লাহ নবী বলেন, বিএনপি জনগণের দল, জনগণের পাশে থাকে সর্বদা। জনগণকে নিয়েই বিএনপির রাজনীতি এবং চিন্তা।

তিনি আরো বলেন, ডেঙ্গুতে আক্রান্তদের জন্য চিকিৎসাসেবা ও রক্তের জন্য হটলাইন এবং ওয়েবসাইট চালু করেছে বিএনপি। ওয়েবসাইটে ব্লাড ডোনারদের নম্বর দেওয়া আছে, যাঁদের প্রয়োজন হবে, ফোন দিলেই ডোনাররা সেখানে চলে যাবেন। এ কার্যক্রম যত দিন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে, তত দিন পর্যন্ত চালিয়ে যাবে বিএনপি।

এসময় আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এসএম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, আরো উপস্থিত ছিলেন, ডেমরা যাত্রাবাড়ী থানার যুবকদের আইকন বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস হোসেন রনি, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপি নেতা মনির হোসেন খান, বিএনপির নেতা মো. আওলাদ হোসেন, ফারুক আহমেদ সাদু, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদন, সাধারণ সম্পাদক দুলাল ভুইঁয়া, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী গোলাম সারোয়ার লিটন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি আলমগীর মিয়া, সহ-সভাপতি নজরুল ইসলাম সকাল, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আবদুল হাই, ৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গরিব উল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী, ডেমরা থানা যুবদল নেতা আহম্মেদ আলী, তাঁতি দলের মো: রফিক সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com