বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদের সম্মেলন অনুষ্ঠিত। কালের খবর

মাটিরাঙা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদের সম্মেলন অনুষ্ঠিত। কালের খবর

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, কালের খবর :

প্রাক্তণ শিক্ষার্থীদের উপস্থিতিতে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে স্মৃতিময় হয়ে উঠে সম্মেলনস্থল।

রোববার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মো. আব্দুল জব্বার।

সম্মলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও প্রাক্তন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা কাজী মো. সলিম উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও রাঙ্গামাটি বায়তুশ শরফ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাও. শামসুল আরেফীন। সম্মেলনে মাও. নজির আহাম্মদ, মাও. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

‘এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সবায়’ এ স্লোগানকে সামনে রেখে সম্মেলনে সম্মলনের প্রথম অধিবেশনে প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে মো. আব্দুল কাদের, মো. জসিম উদ্দীন, মো. হাসান আল মারুফ, মো. আব্দুল মালেক ও মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনের প্রথম অধিবেশনে স্মৃতিচারন করেন বক্তারা।

এ প্রতিষ্ঠানের উন্নয়নে প্রাক্তন ছাত্রদের ভূমিকা পালন করার আহবান জানিয়ে বক্তারা বলেন, এজন্য প্রাক্তন ছাত্র সংসদকে একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে। সকল প্রাক্তন ছাত্রদের স্ব স্ব অবস্থান থেকে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে কাজ করার আহবান জানান বক্তারা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে মো. আব্দুল জব্বার-কে সভাপতি, মো. আব্দুল মালেক-কে সাধারন সম্পাদক ও মো. ফখরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। একই সময়ে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ-কে প্রধান উপদেষ্টা করে সাত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com