বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডেমরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নবীউল্লাহ নবী। কালের খবর

ডেমরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নবীউল্লাহ নবী। কালের খবর

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর, ঢাকা।

নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর ডেমরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী। বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমরার দেইল্লা ও বাউলের বাজার এবং ৬৯, ৭০নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় বিএনপি নেতা নবীউল্লাহ নবী বলেন, মানবতা প্রতিটি ধর্মের গুরুত্বপূর্ণ অংশ। মানুষকে সবসময় সমান ভাবে দেখতে হবে। আমরা সমাজে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মের মানুষ একত্রে বসবাস ও চলাফেরা করি। এটি আমাদের সমাজের বৈচিত্র্য। এই বৈচিত্র্যময় সমাজকে বিনষ্ট হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, মুসলমানদের মধ্যেও নানা মতভেদ আছে। আমরা এটিকে অভিযোজন (এডজাস্ট) করেই চলি। আমাদের এই বৈচিত্র্যময় সমাজে বিভিন্ন ধর্মের মানুষদেরকেও অভিযোজন করেই চলতে হবে এবং সবাইকে সম্মান করতে হবে।

নবীউল্লাহ নবী আরো বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে নির্বিঘ্ন করতে সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ডেমরা থানা বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। আজ পর্যন্ত ডেমরা-যাত্রাবাড়ীর কোথাও তেমন উল্লেখযোগ্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি দূর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানান,
এবং বলেন বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে ডেমরা-যাত্রাবাড়ীর সকল মন্দিরের উন্নয়নে কাজ করা হবে।

পরিদর্শনকালে বিএনপির এই নেতার সঙ্গে ছিলেন ডেমরা থানা বিএনপি সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান, ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন, ৬৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, ৭০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গরিবুল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী, ৬৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, ৬৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন, ডেমরা থানা বিএনপির নেতা মনির হোসেন খান, অহিদুল ইসলাম, আওলাদ হোসেন, ফারুক আহমেদ সাদু, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শওকত আকবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ রানা, ছাত্রনেতা আল-আমিন সরকারসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com