বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা হিরা’র নেতৃত্বে সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট, নৈরাজ্য ও অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। কালের খবর

সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের নেতা হিরা’র নেতৃত্বে সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট, নৈরাজ্য ও অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট, নৈরাজ্য ও অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে চিটাগাং রোড সৌদি বাংলা মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কাঁচপুর ব্রীজের নীচ দিয়ে আঁটি গ্ৰাম এলাকায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলটির নেতৃত্ব দেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরা।
বিক্ষোভ মিছিলে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো ছাত্রদল নেতা কর্মী অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রিফাত,
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ ইসরাফিল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম রিফাত, সিফাত হোসেন বাবু, সাবেক সাংগঠনিক সম্পদক রাহাত শেখ,সাবেক গণস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, ১ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ ফাহাদ বিন হালিম হাসবি, সুজন, আজমির, ২ নং ওয়ার্ড ছাত্রদল নেতা জুবায়েল আহমেদ অয়ন,জাহিদ,নাহিদ, ৫নং ওয়ার্ড ছাত্রদল নেতা আবু জুবায়ের আরিয়ান, সাইমন হোসেন, ৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইয়াসিন, আনন্দ, রুপম, আলামিন, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা জুয়েল হাওলাদারসহ নেতৃবৃন্দ।

সিদ্ধিরগঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে আমাদের নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সুতরাং সিদ্ধিরগঞ্জ সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যকারী ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই। আওয়ামী সন্ত্রাসীরা দলের নাম বিক্রি করে এখন নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। যারা দলের নাম বিক্রি করে এসকল অপকর্ম করে তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সোপর্দ করবেন। আর কেউ যদি এই কাজের সাথে সম্পৃক্ততা থাকেন তাহলে আজ থেকে ভালো হয়ে যায়। তা না হলে কিন্তু আপনাদেরকে একচুলও ছাড় দেয়া হবে না।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর যাদের দেখেনি তারা কিন্তু ৫ আগস্টের পর থেকে বিএনপি বনে গেছেন। তাঁরা হলো দলের সুবিধা তাদের ভীড়ে প্রকৃত কর্মীরা হারিয়ে যাচ্ছে। দলের প্রকৃত কর্মীদেরকে মুল্যায়ান করতে হবে । আর অনুপ্রবেশকারীদের সুযোগ দেয়া যাবে না। অনুপ্রবেশকারীই দলের নাম বিক্রি করে নৈরাজ্য করে দখলবাজি, চাঁদাবাজি ও লুটতরাজ চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com