শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঝিনাদহের কোটচাঁদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা। কালের খবর

ঝিনাদহের কোটচাঁদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা। কালের খবর

 

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি, কালের খবর :

“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা ও সচেতনতামূলোক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কন্যা শিশু দিবস পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করতে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল-মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সামছুল আলম, মাধ্যমে একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন প্রধান শিক্ষক আক্তার জাহান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বিশ্বজুড়ে নারী ও কন্যা শিশুদের প্রতি অব্যাহত সহিংসতা ও নৃশংসতায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে কন্যাশিশুদের উপযুক্ত করে গড়ে তুলতে প্রতিটি কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে জানান। অনুষ্ঠান শেষে ছাত্রীদের মাঝে ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, এ সময় সাংবাদিক, শিক্ষক, শিক্ষিকা, অবিভাবক, ছাত্রী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com