শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
চাঁদাবাজি ও লুটপাট, যৌথ অভিযানে দুই যুবদলকর্মী গ্রেফতার। কালের খবর

চাঁদাবাজি ও লুটপাট, যৌথ অভিযানে দুই যুবদলকর্মী গ্রেফতার। কালের খবর

কালের খবর ডেস্ক :

চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে ফেনীর সোনাগাজীতে যৌথবাহিনীর অভিযানে দুই যুবদল কর্মী গ্রেফতার হয়েছেন।
গতকাল (সোমবার) রাতে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ (মঙ্গলবার) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর হয়েছে।
গ্রেফতার কৃতরা হলেন- সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মো. সাইদুর রহমান ও মো. সেলিম প্রকাশ কুত্তা সেলিম। তারা সোনাগাজী উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
পুলিশ জানায়, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে গ্রেফতার দুই যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, তারা কমিটিতে ছিল কিনা আমি নিশ্চিত না। তবে উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের সঙ্গে থাকতেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, যৌথবাহিনীর অভিযানে আটক সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে। এছাড়া মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com