বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কিশোরকে পুরুষত্বহীন করে হিজড়া বানানোর অভিযোগ

কিশোরকে পুরুষত্বহীন করে হিজড়া বানানোর অভিযোগ

কালের খবর প্রতিবেদক : ভোলার চরফ্যাসন পৌরসভার ০১নং ওয়ার্ডের কুলসুমবাগ এলাকায় সাইফুল ইসলাম নামের এক কিশোরকে ইনজেকশন দেয়ার মাধ্যমে পুরুষত্বহীন করে হিজড়া বানানোর অভিযোগে দায়ের করা মামলার মূল আসামি সেতারা বেগম তারাসহ (৪৫) চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার তাদের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত অপর তিন আসামি হলো- দেলোয়ার হোসেন দুলাল (৫৫), সুরমা আক্তার মীম (২৪) ও সুবর্না (১৯)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খায়রুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারী কনস্টেবল ডালিয়া ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লালমহন পৌরসভা ৯নম্বর ওয়ার্ডের হানিফ সনির বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে।

জানা যায়, সাইফুল ইসলামের (বর্তমান নাম মাহিয়া হিজড়া) ভাই সাহজাহান বাদী হয়ে সেতারা বেগমসহ ১০জনের নাম উল্লেখ করে এবং আরো ১০/১২জনকে অজ্ঞাত আসামি করে ২১ ফেব্রুয়ারি বুধবার চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com