বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাঘারপাড়ায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার : অভিযোগ শৃঙ্খলা ভঙ্গের। কালের খবর

বাঘারপাড়ায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার : অভিযোগ শৃঙ্খলা ভঙ্গের। কালের খবর

 

* সাঈদ ইবনে হানিফ, কালের খবর :

যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলা যুবদলের আহবায়ক এখলাচ হোসেন ও সদস্য সচিব বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২৬ আগস্ট রাতে বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ বিশ্বাস জেলা বিএনপি ও যুবদল বরাবর একটি লিখিত অভিযোগ করেন। বহিষ্কার হওয়া দুই নেতা হলেন, বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কবির হোসেন ও সাবেক সদস্য নন্টু হোসেন।

লিখিত অভিযোগ বিএনপি নেতা ফিরোজ বিশ্বাস জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ব্যক্তিদল ভারি করতে তৎপর বন্দবিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুজ্জামান তপন। তার বিরুদ্ধে বিএনপিতে অনুপ্রবেশ, অনুপ্রবেশকারীদের নিয়ে নৈশভোজসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট নানা অভিযোগ রয়েছে।

এর প্রতিবাদ করায় গত ২৫ আগস্ট বিকেলে তপনের নির্দেশে যুবদলনেতা কবীর হোসেন, নন্টু হোসেন, বাবুল, জাহাঙ্গীর, বিএনপি নেতা মেহের আলীসহ অনুপ্রবেশকারীরা পুলেরহাট বাজারে সংঘবন্ধ হয়। এ সময় তাদের অতর্কিত হামলায় বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ফিরোজ বিশ্বাস,

৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাসহ কয়েকজন রক্তাক্ত জখম হন। এর মধ্যে গুরুতর আহত ফিরোজ ও আব্দুল হালিমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন।

তিনি জানান, যারা দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে তারা দলের কেউ না। তার দায়ভার দল কখনোই নেবে না। চাঁদাবাজি, লুটপাট, জমিদখল, ভাঙচুরসহ যেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com