বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ট্রাফিক নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। কালের খবর

ট্রাফিক নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। কালের খবর

 

কালের খবর ডেস্ক :

ছাত্রদের সাথে ঢাকাসহ সারাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও তাদের ভলান্টিয়াররা। ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেজন্য রাজধানী ঢাকার ট্রাফিক পয়েন্টসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োজিত আছেন তারা। ৮ আগস্ট সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস ট্রাফিক নিয়ন্ত্রণের এ কার্যক্রম পরিচালনা করছে বলে প্রতিষ্ঠানটির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন-এর নির্দেশনা অনুসরণে ফায়ার সার্ভিসের ট্রাফিক নিয়ন্ত্রণের এই কার্যক্রম তত্ত্বাবধান করছেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হলো মানুষের দুঃসময়ের বন্ধু। ট্রাফিক ব্যবস্থাপনায় এখন একটা শূন্যতা বিরাজমান বিধায় আমাদের সদস্য ও ভলান্টিয়ারগণ এই দায়িত্ব পালনে নিয়োজিত আছেন।”

উল্লেখ্য, সারা দেশের মোট ২২৭টি ট্রাফিক পয়েন্টে ৬২০ জন ফায়ারফাইটার এবং ৫৭টি ট্রাফিক পয়েন্টে ২১৫ জন ভলান্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত আছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com