বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাঘারপাড়ায় বৌমার বিরুদ্ধে শশুর কে হত্যার অভিযোগ। কালের খবর

বাঘারপাড়ায় বৌমার বিরুদ্ধে শশুর কে হত্যার অভিযোগ। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক, কালের খবর : যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক দিল্লিশ্বর অধিকারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের অন্যান্য সদস্য এমন অভিযোগ করেছে খোদ বৌমার বিরুদ্ধে ।
শনিবার সকাল ১০ টার দিকে নিজ বাড়ির পরিত্যাক্ত গোয়ালঘর থেকে বাঘারপাড়া থানা পুলিশ স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ বলেছে, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পরে জানা যাবে। প্রতিবেশীদের মাধ্যমে জানা গেছে , দীর্ঘ পাঁচ বছর যাবৎ শারীরিক ও মানসিকভাবে পুত্রবধু অর্চনা ও তার মা লালমতি বাকচি কর্তৃক নানা রকম নির্যাতনের শিকার হয়ে আসছিল শিক্ষক দিল্লিশ্বর অধিকারী।

পুত্রবধু অর্চনা বাকচির স্বামী দি¦পক অধিকারীকে প্রতিনিয়ত বলা হত তোমার বাবা ,মাকে এবাড়ি থেকে বের করে দিতে হবে তা না হলে আমি আর আমার মা এ বাড়িতে থাকবনা। দীর্ঘদিন যাবৎ দ্বীপকের শাশুড়ী মেয়ের শুশুর বাড়িতে থেকে নানা মুখি উস্কানিমূলক আচারনের কারনে আজকে তাকে জীবন দিতে হলো।

শিক্ষক দিল্লিশ্বর অধিকারী নড়াইল জেলার বামনহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সহিত কর্মজীবন অতিবাহিত করেছেন। ছোট ছেলে অলোক অধিকারী এবং স্ত্রী অর্চনা বাকচি দুজনই উপজেলার দোহাকুলা ইউনিয়নের বোয়ালমারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করছেন।

ভারতে বসবাসরত বড়ছেলে সোমনাথ অধিকারী মুঠফোনে সাংবাদিকদের জানান, আমার বাবাকে আমার ছোটভায়ের স্ত্রী অর্চনা বাকচি বছরের পর বছর ধরে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল।

আমি আমার বাবার মৃত্যুর সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তাপস বিশ্বাস বলেন, দীর্ঘদিন যাবৎ ছেলের স্ত্রী অর্চনা ও তার মা লালমতি কর্তৃক দিল্লিশ্বর কাকাকে মারধরের ঘটনা ঘটে আমরা স্থানীয়ভাবে সালিশ পর্যন্ত করেছি, কিন্তুু কোন ফল হয়নি যার কারনে আজকে তার জীবনের ইতি টানতে হলো যে বিষয়টি খুবই দুঃখজনক। তবে এই ঘটনায় তার ছেলে দ্বীপক দ্বায় এড়াতে পারেনা। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের জোর দাবি করছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com