বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জীবননগরে আবারও এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা। কালের খবর

জীবননগরে আবারও এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা। কালের খবর

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি, কালের খবর : জীবননগরে আবারও এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা
চুয়াডাঙ্গার জীবননগরে আবারও এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খানের ওপর এ হামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে গত ২৮ মে পার্শ্ববর্তী উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের ওপর হামলা হয়। তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান সোহরাব হোসেন খান স্থানীয় আলার মোড় নামক স্থানে চা খেয়ে রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় অপর মোটরসাইকেলে থাকা মাস্ক পরিহিত দুই দুর্বৃত্ত চলন্ত অবস্থায় চেয়ারম্যানের পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান বলেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খানের পিঠে ধারালো অস্ত্রের আঘাত করেছে দুর্বৃত্তরা। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com