বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
ডিজিটাল নিরাপত্তা আইনের নিপীড়নমূলক অংশগুলো বাতিল করুন : হিউম্যান রাইটস ওয়াচ

ডিজিটাল নিরাপত্তা আইনের নিপীড়নমূলক অংশগুলো বাতিল করুন : হিউম্যান রাইটস ওয়াচ

 

 

 

 

 

 

কালের খবর ডেস্ক :

প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনটি প্রণয়নের আগে তা পুনর্নিরীক্ষণ ও সংস্কার করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক নিউজ রিলিজে এ আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, ২৯শে জানুয়ারি বাংলাদেশের মন্ত্রীপরিষদ একটি খসড়া আইনের অনুমোদন দিয়েছেন। বহু-সমালোচিত আইসিটি আইনের পরিবর্তে এ আইনটি কার্যকর করার অভিপ্রায় রয়েছে। যে আইনের স্থানে এটাকে আনার কথা ভাবা হচ্ছে তার থেকেও বড় পরিধিতে এটা সংজ্ঞায়িত। আর এটা মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের আন্তর্জাতিক বাধ্যবাধকতাকে লঙ্ঘন করে।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, ‘মতপ্রকাশের স্বাধীনতায় লাগাম টানার কোন অভিপ্রায় নেই বলে সরকার যে দাবি করে, প্রস্তাবিত আইনটি তা সম্পূর্ণ খর্ব করে দেয়। কমপক্ষে ৫ টি ভিন্ন ধারায় অস্পষ্টভাবে সংজ্ঞায়িত মতপ্রকাশের ধরণকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই আইনটি সমালোচনামূলক কণ্ঠগুলোকে ব্যাপকভাবে দমন করার লাইসেন্স।’
ব্র্যাড অ্যাডামস আরো বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনটি তার সঙ্গে পুরোপুরি অসঙ্গতিপূর্ণ।পার্লামেন্টের উচিত এ বিলটি প্রত্যাখ্যান করা এবং এমন একটি আইনের প্রতি জোর দেয়া যেখানে সত্যিকারঅর্থে দেশের নাগরিকদের স্বচ্ছন্দ কথা বলার অধিকারের প্রতি শ্রদ্ধা দেখানো হবে।’

কালের খবর  – /২৩/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com