বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
গণতন্ত্রের মাকে ফিরিয়ে দাও ! খালেদাকে নিয়ে বেবী নাজনীনের গান

গণতন্ত্রের মাকে ফিরিয়ে দাও ! খালেদাকে নিয়ে বেবী নাজনীনের গান

 

 

 

 

 

 

 

কালের খবর প্রতিবেদক :

খালেদাকে নিয়ে বেবী নাজনীনের গান ‘মাকে ফিরিয়ে দাও’

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে লেখা গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী বেবী নাজনীন। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনাতনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ গান পরিবেশ করেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সভায় সভাপতির বক্তব্যের আগে সঞ্চালক মাইকে ঘোষণা করেন, ‘এখন ভিন্নধর্মী এক গান নিয়ে আসছেন বেবী নাজনীন। তখন সভাস্থল পিনপতন নীরবতা। এর মধ্যে বেবী নাজনীনের কণ্ঠে ভেসে আসে ‘আপোষহীন নেত্রী, আপোষহীন মা, বাংলাদেশের গণতন্ত্রের মাকে ফিরিয়ে দাও, ও মা…’
পরে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা ঐক্যবদ্ধ ও শক্তিশালী আছি। নেত্রীর নির্দেশে ধৈর্যের সঙ্গে আমরা পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যদিয়ে নেত্রীকে মুক্ত করতে হবে। কোনো ধরনের উস্কানির ফাঁদে পা দেয়া যাবে না।’
প্রধান অতিথির বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা ঐক্যবদ্ধ আছি। আগামী দিনে আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে নেত্রীকে মুক্ত করে আনতে হবে।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহদেদ, এনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসন উপদেষ্ঠা মনিরুল হক চৌ্ধূরী, জয়নুল আবদীন ফারুক, আতাউর রহমান ঢালী, হাবীবুর রহমান হাবীব, ঢাকা মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাশার, মুন্সি বজলুল বাসিত আনজু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রচার সস্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম।
জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হকের কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে বিকেল পৌনে ৪টার দিকে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

কালের খবর  – /২৩/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com