বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলন মেলা। কালের খবর

রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলন মেলা। কালের খবর

 

মুহাম্মদ আলী,সৌদি আরব, কালের খবর :

সৌদি আরবে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রিয়াদ বাথাস্থ সামসিয়া প্লাজায় লায়ন ইসমাইল অডিটরিয়ামে গত সোমবার (১ এপ্রিল ) ধর্মীয় উৎসব আমেজে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দলমত নির্বিশেষে রিয়াদের সামাজিক,রাজনীতিবিদ, ব্যবসায়ী,সাংস্কৃতিক সংগঠন ও বিপুল সংখ্যাক প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় ইফতার মাহফিলটি।

বাপ্রাসাফের উপদেষ্টা ও এশিয়ান টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বর্ণ টিভির পরিচালক ফকির আল আমিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাপ্রসাফের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভি ব্যুরোচীফ সাংবাদিক ফারুক আহমেদ চাঁন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাপ্রাসাফের সহ সভাপতি ও মোহনা টিভি প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়।এছাড়াও বক্তব্য রাখেন নবযুগ পত্রিকার প্রতিনিধি বাপ্রাসাফের উপদেষ্টা জাহাঙ্গীর আলম,মাই টিভি ছাদেক আহমাদ,এসএ টিভির ফকির হাকিম।

এসময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলওয়ার হোসেন সহ শিক্ষাবীদ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক কমিউনিটি অঙ্গনের বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আগত অতিথিরা বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সান সিটি পলিক্লিনিক ও ফ্রেন্ডী প্যাকেজ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাপ্রসাফ এর দপ্তর সম্পাদক ও 52টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com