বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে ২৪ জন হরিন শিকারীর আত্মসমর্পণ। কালের খবর

সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে ২৪ জন হরিন শিকারীর আত্মসমর্পণ। কালের খবর

 

মিহিরুজ্জামান, সাতক্ষীরা, কালের খবর :
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে মধু আহরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বনবিভাগের আয়োজনে সোমবার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উক্ত মধু আহরণের উদ্বোধন করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন। এ সময় সুন্দরবনের হরিণ শিকারী দলের নেতা আনারুল ইসলামের নেতৃত্বে ২৪ জন হরিণ শিকারী শপথ বাক্য পাঠ করে আত্মসমর্পণের ঘোষনা দেন এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার করেন।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ডাঃ আবু নাসের মহসিনের সভাপতিত্বে মধু আহরনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোসাইন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা সকলকে নিয়ম মেনে মধু সংগ্রহের আহবান জানিয়ে সুন্দরবনের মধুকে বিশ্বের দরবারে সেরা মধু হিসেবে তুলে ধরতে মৌয়ালদের ভেজাল মুক্ত মধু সরবরাহের আহবান জানান।
পরে সেখানে সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারানো ৫ বাঘ বিধবা নারীকে খাদ্য এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন অতিথিবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com