বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গণতান্ত্রিক দেশে নির্বাচনই একমাত্র শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক ক্ষমতা বদলের পথ

গণতান্ত্রিক দেশে নির্বাচনই একমাত্র শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক ক্ষমতা বদলের পথ

চট্টগ্রাম প্রতিনিধি, কালের খবর : সমঝোতাবিহীন ফের বিতর্কিত জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি ঘটলে আগামীতে অস্থিতিশীল ও ভয়াবহ পরিণতির আশঙ্কা করছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে সুজনের বিভাগীয় পরিকল্পনা সভায় সাংবাদিকদের কাছে তিনি এমন আশঙ্কার কথা জানান।

সুজন সম্পাদক বলেন, গণতান্ত্রিক দেশে নির্বাচনই একমাত্র শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক ক্ষমতা বদলের পথ। গণতান্ত্রিক নিয়মবহির্ভূত ক্ষমতার রদবদল কারও কাম্য নয়, গ্রহণযোগ্যও নয়।
তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি নিজেদের স্বার্থে সংবিধান পরিবর্তন করেছে যাতে তাদের পছন্দের ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হন।

বদিউল আলম মজুমদার বলেন, পরে ২০১৩ সালে এসে এ চিত্র আরও পাল্টে গেল। ২০১৪ সালে ঘটলো আরেকটি বিতর্কিত নির্বাচন।

তিনি বলেন, বলতে গেলে ৯৬ সালেও যেমন ঐকমত্য ছিল না, ২০০৬-০৭ সালেও ছিল না, ২০১৩ সালেও ছিল না। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য এখনো নেই।

এধরনের পরিস্থিতি আসলে অনাকাঙ্ক্ষিত যা আরও ভয়াবহতার দিকে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন সুজন সম্পাদক।
শিক্ষাবিদ ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ সিকান্দর খান, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, নারীনেত্রী রেহানা বেগম রানুসহ সংগঠনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

কালের খবর  /২৩/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com