বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নেত্রীর কথা রাখতেই তারা কঠোর কর্মসূচি দেননি..নজরুল ইসলাম খান

নেত্রীর কথা রাখতেই তারা কঠোর কর্মসূচি দেননি..নজরুল ইসলাম খান

কালের খবর প্রতিবেদক : বিএনপির নমনীয় কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের কটাক্ষের মধ্যে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, তারা যথেষ্ট সাহসী। কেবল নেত্রীর কথা রাখতেই তারা কঠোর কর্মসূচি দেননি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে ২০ দলের শরিক জাগপা আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল।

বিএনপি ভাঙচুর করলে সরকার আরও বেশি নাশকতা করে বিএনপির ওপর দায় দিত বলেও দাবি করেন তিনি। গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে বিএনপির এখন অবধি সব কর্মসূচি হয়েছে শান্তিপূর্ণ। গত ২৫ জানুয়ারি রায়ের তারিখ ঘোষণার দিক বিএনপির পক্ষ থেকে আগুন জ্বালানোর ঘোষণা এলেও রায়ের পর দলটি মানববন্ধন, মিছিল, অনশন, অবস্থান, গণস্বাক্ষরের মতো নমনীয় কর্মসূচি দিয়েছে। আর ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এসব কর্মসূচির কটাক্ষ করে বিএনপির শক্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। জবাবে রায়ের দিন খালেদা জিয়ার বহর ঘিরে বিএনপির মিছিলের কথা উল্লেখ করেন নজরুল ইসলাম খান।বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের সাহস কম নয়। যদি সাহস নাই থাকত তাহলে প্রশাসন যে বলেছে, চার জন একত্র হওয়া যাবে না, শ্লোগান, মিছিল করা যাবে না, সেই পুলিশ কমিশনারের অফিসের সামনে দিয়ে বেগম খালেদা জিয়ার বহরে হাজার হাজার নেতাকর্মী থাকত না।’ খালেদা জিয়ার নির্দেশেই বিএনপি নমনীয় কর্মসূচি দিচ্ছে বলেও জানান নজরুল।
তিনি বলেন, ‘তিনি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র নেত্রীর নির্দেশেই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।’।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com