শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
বাঘারপাড়ায় কৃষকের ৩ লাখ টাকার কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা”। কালের খবর

বাঘারপাড়ায় কৃষকের ৩ লাখ টাকার কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা”। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের রাধানগর বাওড়ের পাশে সাইকুল ইসলাম নামের এক কৃষকের তিন লাখ টাকার কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে গত সোমবার রাতের কোনো এক সময়ে এমন ঘটনা ঘটাতে পারে দুর্বৃত্তরা।

অভিযোগকারী সাইকুল জানিয়েছেন , দীর্ঘদিন আকিজ কম্পানিতে চাকরি করে গ্রামে ফিরে রাধানগর বাওড়ের পাশে ১৫ কাঠা ও জয়রামপুর মৌজায় ১৫ কাঠা জমি ১০ বছরের লিজ নিয়ে চাপা সবরি ও অমৃতসাগর জাতের কলার চাষ করি।

এবছর দ্বিতীয়বারের মত কলা বিক্রি শুরু করেছি। হঠাৎ সকালে ফোন পেয়ে জমিতে গিয়ে দেখি কে বা কারা আমার প্রায় ৩ শত ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে। প্রত্যেকটি গাছে কলার কান্দী ছিল । কয়েকদিনের মধ্যে কলা বিক্রি শুরু হতো । এতে তার কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাইকুলের বাবা গফ্ফার সরদার বলেন, ১০ কাঠা জমিতে কলাগাছের বাগান করতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। সার ও কীটনাশক এলাকার দোকান থেকে বাকি নেওয়া হয়েছে। আমাদের সাথে কারো তেমন কোন শত্রুতা নেই। কেন আমাদের কলাবাগানের ক্ষতি করল দুর্বৃত্তরা বুঝতে পারছি না। পুলিশ তদন্ত করলে বিষয়টি বেরিয়ে আসবে বলেও তারা মনে করেন । স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জিল্লুর রহমান, ক্ষতি গ্রস্থ গফফার সরদারের পরিবার খোঁজ খবর নিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এসময় তিনি, রাতের আধারে যারা কলাগাছ কেটেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ ক্ষতিপুরণের দাবি জানিয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com