সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর সাইনবোর্ডে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আওয়ামী দোসর, ছিনতাইকারী-চাঁদাবাজ ও শীর্ষ মাদক সম্রাট সোহাগ-রুবেল-পলাশ চক্র। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর
শাকিব-অপুর ডিভোর্স কার্যকর হলো না

শাকিব-অপুর ডিভোর্স কার্যকর হলো না

 

 

 

 

 

 

 

 

 

 

 

হগকালের খবর প্রতিবেদন :

তিনমাস পূর্ণ হয়ে গেলেও আজ বিচ্ছেদ প্রক্রিয়া চূড়ান্ত হয়নি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের। ঢাকা উত্তর সিটি করপোরেশন তাদের ১২ই মার্চ পর্যন্ত সময় দিয়েছে।
ঢাকা সিটি কর্পোরেশনের (অঞ্চল-৩) প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন জানান, পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ আইনের আলোকেই শাকিব ও অপুর বিবাহ বিচ্ছেদের বিষয়টি এগোচ্ছে।
বিভিন্ন গণমাধ্যমে শাকিব-অপুর বিচ্ছেদ কার্যকরী হচ্ছে, এমন খবরের পরিপ্রেক্ষিতে হেমায়েত হোসেন বলেন, আমার চোখেও পড়েছে এমন দু-একটি নিউজ, যে শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ আজ কার্যকর হলো। বিষয়টা আসলে তা নয়। শাকিব খান যেদিন স্বাক্ষর করেছিলেন, সেদিন থেকে তিন মাস পর কার্যকর হবে ব্যাপারটা এমন নয়। আমরা সিটি কর্পোরেশন তাদের তিন মাসে তিনবার ডাকব, সেই তৃতীয়বার বিষয়টির ফয়সালা হবে। যে কারণে আজ তাদের বিচ্ছেদ বা পুনরায় সংসার শুরু কোনোটাই হচ্ছে না।
এর আগে আমরা দু’বার তাদের ডেকেছি। প্রথমবার অপু বিশ্বাস এলেও শাকিব খান বা উনার কোনো প্রতিনিধি আসেননি। দ্বিতীয়বার তারা কেউই আসেননি। আগামী ১২ই মার্চ আমাদের তৃতীয় বৈঠক। সেখানে যদি তারা না আসেন, তা হলে আমরা মামলা খারিজ করে দেবো।
গত বছরের ডিসেম্বরে অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। তালাকের একটি কপি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পাঠানো হয়।

কালের খবর  /২২/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com