বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবক গ্রেফতার। কালের খবর

উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবক গ্রেফতার। কালের খবর

নুরুল আবছার, কক্সবাজার, কালের খবর  : কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৮৫০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন। এর আগে, রোববার তাকে উখিয়া থানায় হস্তান্তর করে এপিবিএন-১৪।

গ্রেফতারকৃতরা হলেন- রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-২ এর বাসিন্দা নুর হোসেন ও মোহাম্মদ নুর।

১৪-এপিবিএনের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-২ এ অভিযান চালায় এপিবিএন-১৪। এ সময় এক হাজার ৮৫০ ইয়াবাসহ নুর হোসেন ও মোহাম্মদ নুরকে গ্রেফতার করা হয়। পরে রোববার তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com