বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শাহজাদপুরে আবারও ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে। কালের খবর

শাহজাদপুরে আবারও ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে। কালের খবর

 

নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়িতে খাবার খেয়ে আবারও ৩ পরিবারের ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একে একে ১৭ জন অচেতন রোগী চিকিৎসা নিতে আসে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলার মাদলা পূর্বপাড়া এবং পার্শ্ববর্তী দাবারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার রাতে হাসপাতালে গেলে চিকিৎসারত কামরুল ইসলাম জানান, প্রতিদিনের মতই বাড়ির সকলে একসাথে সকালের খাবার খান। হঠাৎই অসুস্থ বোধ করায় তিনি স্থানীয় চিকিৎসকের কাছে যান। এরপর একে একে বাড়ির সকলে অসুস্থ বোধ করলে সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তিনি আরও জানান, তার পরিবারসহ ৩ পরিবারের মোট ১৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ শুক্রবার রাতে হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত সহকারী সার্জন ডাক্তার আশরাফুল আলম জানিয়েছেন, শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ১৭ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সবার অবস্থাই এখন ভালো আছে। ধারণা করা হচ্ছে খাবারের সাথে কোন মেডিসিনের ক্রিয়ার ফলেই এমন হয়েছে। তবে কি ধরনের মেডিসিনের জন্য এ অবস্থা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “ল্যাব টেস্ট ছাড়া বলা মুশকিল। ”

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, শুনেছি কেউ খিচুড়ি খেয়ে কেউ খিচুড়ি না খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে টিউবওয়েলের পানিতে কেউ কিছু মিশিয়ে থাকতে পারে।

উল্লেখ্য, এর আগে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি এবং ফরিদপাঙ্গাসিসহ কয়েকটি গ্রামের অন্তত ৫০ জন অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেসব বাড়িতে ধারাবাহিক ভাবে চুরির ঘটনাও ঘটেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com