বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
সরিষাবাড়ীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট আব্দুর রহিমের ইন্তেকাল। কালের খবর

সরিষাবাড়ীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট আব্দুর রহিমের ইন্তেকাল। কালের খবর

 

কাজি ফারুক হোসেরন,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি, কালের খবর :

জামালপুরের সরিষাবাড়ীতে সবচেয়ে প্রবীণ সংবাদপত্র এজেন্ট মো. আব্দুর রহিম আর নেই। মঙ্গলবার বিকেল ৪ টা ৫ মিনিটে পৌরসভার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুর রহিম মৃত্যুকালে স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮০ বছরের বেশি।

আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা: মুরাদ হাসান এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, পৌর মেয়র মনির উদ্দিন।

আরও শোক জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব সভাপতি গুলজার হোসেন , সাধারণ সম্পাদক রবিউল ইসলাম , প্রমুখ।

আব্দুর রহিমের ছেলে রাজু আহাম্মেদ বলেন, আমার বাবা পাকিস্তান আমল থেকে সংবাদপত্রের সাথে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সহ নানা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে হঠাৎ অবস্থার অবনতি হলে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বুধবার সকাল ১০ টায় পৌরসভার সাতপোয়া গ্রামের নিজ বাড়ীতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com