বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের অবস্থান ২৩তম

দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের অবস্থান ২৩তম

কালের খবর প্রতিবেদক: দুর্নীতির সূচকে বাংলাদেশের কয়েক ধাপ উন্নতি হয়েছে। জার্মানি ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের অবস্থান বর্তমানে ২৩তম। গত বছর ১৫তম সূচকে থাকা বাংলাদেশ এবার ৮ ধাপ উন্নতি করেছে, অর্থাৎ এক বছরের ব্যবধানে দুর্নীতি কমেছে।

বৃহস্পতিবার জার্মানির বার্লিন থেকে সারাবিশ্বে একযোগে প্রকাশিত দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ২০১৮ সালের দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বার্লিন থেকে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরা হয়।

সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ২৩তম। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫তম। তার আগের বছর ছিল ১৩তম।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এবার ২৩তম। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫তম। তার আগের বছর ছিল ১৩তম।

বাংলাদেশের মতোই সমান স্কোর পেয়েছে আরও পাঁচটি দেশ। এগুলো হলো ক্যামেরুন, গাম্বিয়া, কেনিয়া, মাদারগাস্কা ও নিকারাগুয়া।

দুর্নীতির ধারণাসূচক অনুযায়ী এবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। অন্যদিকে সবচেয়ে কম দুর্নীতির দেশ নিউজিল্যান্ড।

টিআই এর ২০১৭ এ প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (করাপশান পারসেপশন ইনডেক্স বা সিপিআই) ২০১৬ অনুযায়ী সূচকের ০-১০০ এর স্কেলে বাংলাদেশে স্কোর এবার ২৮। এ বছর ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৪৩তম।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com