বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বিএনপি জামায়াতের নাশকতা প্রতিরোধে রাজপথে লাঠি হাতে আওয়ামী লীগ। কালের খবর

বিএনপি জামায়াতের নাশকতা প্রতিরোধে রাজপথে লাঠি হাতে আওয়ামী লীগ। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টার অবরোধের প্রতিবাদে রাজপথে লাঠি হাতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। নেতাদের অভিযোগ, অবরোধের নামে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে।
মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর মিরপুর-১ নম্বরে হাতে হাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া নগরীর প্রতিটি সংসদীয় এলাকায় অবরোধ বিরোধী প্রতিবাদ সভা ও মিছিলের কর্মসূচি পালন করছে যুবলীগ।
অবরোধের প্রতিবাদে ‘শেখ হাসিনার সরকার বার বার দরকার’ বলে স্লোগান দিতে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। তারা অভিযোগ করে বলেন, অবরোধ দিয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চাইছে। অবরোধ চলাকালে যানবাহন ও সাধারণ মানুষের নিরাপত্তায় রাজপথে থাকার ঘোষণাও দেন আওয়ামী লীগ নেতারা। হঁশিয়ারি করে মাঠেই বিএনপিকে প্রতিহত করার।

বিএনপি জামায়াতের টানা তিন দিনের অবরোধের প্রতিবাদে ডেমরা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও অবস্থান নিয়েছেন থানা আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দিচ্ছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে মশিউর রহমান মোল্লা সজল। এ সময় উপস্থিত ছিলেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সোহেল খান, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান জামিল রিপন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ অপু, ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবু প্রমুখ।
এদিকে বিএনপি ও জামারাতের অবরোধে প্রতিবাদে হাতে হাতে লাঠি নিয়ে অবস্থান নিয়েছে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ।

ঢাকা-৫ নির্বাচনী এলাকার ১৪ দলের সমন্বয়ক হারুনর রশীদ মুন্নার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর।  এছাড়াও উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন গেসু, সাধারণ সম্পাদক ও কাউন্সিল হাজী আবুল কালাম অনু, ডেমরা থানা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকী, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী শামীম, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে খান জয়, সংরক্ষিত কাউন্সিল ফারজানা ইয়াসমিন কোয়াশা ও নাজমা খাতুন প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com