বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা-জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কালের খবর

বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা-জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কালের খবর

কালের খবর প্রতিবেদন :

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা- জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত এটি জানতে চান।

পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি জানিয়ে সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রদূত এমন প্রশ্ন করতে পারেন কিনা? এটা শিষ্টাচার বহির্ভূত কিনা? সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে বিরাট কর্মসূচি দিয়েছে বিএনপি। সেখানে অনেক লোক নিয়ে আসবে তারা। এ পরিপ্রেক্ষিতে পিটার হাস জানতে চেয়েছেন- এতে ঘিরে তোমরা (সরকার) রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা? জবাবে আমরা মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছি, সেই ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই। বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আশা করি, শান্তিপূর্ণভাবে তা পালন করবে তারা। এতে আমাদের কিছু বলার নেই।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশ প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, আমরা মনে করি- বিএনপি রাজনৈতিক এজেন্ডা ঠিকভাবেই করবে। এমনটি হলে কিছু বলার নেই। যোগাযোগ বন্ধ হবে না। এমন চিন্তা আমাদের নেই।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজধানী অচল হতে দেওয়া হবে না।  জনগণের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। সর্বত্র সর্বোচ্চ নজরদারি চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূজা উদযাপন প্রসঙ্গেও জানতে চেয়েছেন পিটার হাস। আমরা তাকে জানিয়েছি নিরাপত্তা পর্যাপ্ত আছে। সহিংসতা হবে না বলেই আশা করি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com