বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না : মোঃ মোস্তফা আল ইহযায। কালের খবর মানবাধিকার সংস্থা HRCBM কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন। কালের খবর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটায় ৯ জনের কারাদণ্ড ও একজনকে অর্থদন্ড। কালের খবর মাটিরাঙ্গায় এনসিপি নেত্রীর বিরুদ্ধে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন। কালের খবর শৈল্পিক মৌনতা ও ইস্পাতকঠিন নেতৃত্বের এক অনন্য ক্যানভাস: বেগম খালেদা জিয়া। কালের খবর মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা। কালের খবর নির্বাচনী দায়িত্বে শৃঙ্খলা-দৃঢ়তা-স্বচ্ছতার বার্তা-চট্টগ্রামে নবাগত ওসিদের উদ্দেশে পুলিশ সুপারের কড়া দিকনির্দেশনা। কালের খবর তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। কালের খবর গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর
কোটালীপাড়া পৌর নির্বাচন ঘিরে আ’লীগের প্রচারণা তুঙ্গে

কোটালীপাড়া পৌর নির্বাচন ঘিরে আ’লীগের প্রচারণা তুঙ্গে

 

 

 

 

 

 

 

 

 

 

গোপালগঞ্জ থেকে,নাইমুল ইসলাম, কালের খবর :

 

 

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার নির্বাচনের ঘোষিত তফশিল মোতাবেক আগামী ১ মার্চ মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন এবং ২৯ মার্চ এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা হওয়ার কারণে এখানে যিনি আওয়ামী লীগের মনোনয়ন পাবেন তিনি নিশ্চিত মেয়র নির্বাচিত হবেন। এমনটাই মনে করছেন সবাই।
এবারের নির্বাচনে মেয়র পদে যাদের নাম শোন যাচ্ছে তারা হলেন- বর্তমান পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুল হক, আওয়ামী লীগ নেতা কমল সেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারায়ণ চন্দ্র দাম, উপজেলা মহিলা লীগের সভানেত্রী রাফেজা বেগম ও অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার।
এসব প্রার্থীর সবারই ধারণা আওয়ামী লীগ থেকে তারাই মনোনয়ন পাবেন।
সম্ভাব্য এসব প্রার্থীর ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে গোটা পৌরসভা। প্রতিদিনই প্রার্থীদের সমর্থনে চলছে মিছিল, মিটিং, শোভাযাত্রা। তবে সম্ভাব্য এ সকল প্রার্থী ভোটারদের দারে দারে না গিয়ে মনোনয়ন পেতে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের পিছে পিছে ঘুরছেন। এখানকার মনোনয়নের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর।
১৯৯৭ সালে ঘাঘর ইউনিয়নের কিছু অংশ নিয়ে কোটালীপাড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। তখন এর আয়তন ছিল ২.০৬ বর্গ কিলোমিটার। ১৯৯৯ সালে কোটালীপাড়া পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কামাল হোসেন নির্বাচিত হন।
এরপর ২০০৫ সালের নির্বাচনে এইচ এম অহিদুল ইসলাম মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে ২০১১ সালের নির্বাচনে দ্বিতীয় বারের মতো এইচ এম অহিদুল ইসলাম মেয়র নির্বাচিত হন।
তৃতীয় দফা নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘাঘর ইউনিয়ন পরিষদ পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়। এর বর্তমান আয়তন হয় ১০.৯৭ বর্গ কিলোমিটার । লোক সংখ্যা ২০ হাজার। মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩ শত ১৫ জন।

কালের খবর /২১/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com