বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
নবীনগরে গত দুইমাসে আইনশৃঙ্খলার চরম অবনতি জনজীবন শংকায়। কালের খবর

নবীনগরে গত দুইমাসে আইনশৃঙ্খলার চরম অবনতি জনজীবন শংকায়। কালের খবর

 

নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গত দুইমাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার ঘটনায় জনজীবন শংকায় ভুগছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ারের হঠাৎ বদলি আদেশের পর গত ২০ জুলাই আনুষ্ঠানিক ভাবে তার স্থলাভিষিক্ত হন মোঃ মাহবুব আলম। এরপর থেকে নিয়মিত মামলা রুজুতে বিলম্ব, এফআইর হওয়ার পর আসামি গ্রেপ্তার না হওয়া, কোর্টের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ধরতে গড়িমসি, থানা এলাকায় দালালের উৎপাতবৃদ্ধি, অপরাধীর সাথে ওসির মিষ্টিমুখ সহ মাদকের প্রবণতা বৃদ্ধির কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে বলে অনেকে মনে করছে ।

জানা যায়, উপজেলার সাদেকপুর গ্রামে ২৬ জুলাই দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহতদের মধ্যে ২৯ জুলাই গোলাপ মিয়া নামক একজনের মৃত্যু, ৩০ জুলাই রাধানগরের উজ্জ্বল চন্দ্র গংদের মানসিক অত্যাচারে শ্লুকা দাস নামক গৃহবধূর আত্মহত্যা,৪ আগষ্ট নরসিংদী রায়পুরার মামুন কেদেরখলা গ্রামে চায়না পিস্তল ও গুলিসহ জনতার হাতে আটক, ৫ আগষ্ট রাতে থানার সন্নিকটে নবীনগর বড় বাজারে টিনের চাল কেটে ৪ টি দোকানে চুরি, ১৪ আগষ্ট বাঙ্গরা বাজারের আকবর প্লাজার ২য় তলায় রাকিব গং কতৃক ১৮ বছরের কিশোরী গনধর্ষনের শিকার, ১৫ আগষ্ট নীলনগর গ্রামের বাছির মিয়ার ছেলে সাইদুল কে দশমৌজা বাজারে ডেকে নিয়ে কুপিয়ে জখম, ২৩ আগষ্ট কালঘড়ায় আদালতে মিথ্যা রিপোর্ট দেয়া এস আই বাছিরের বিরুদ্ধে মানববন্ধন, ২ সেপ্টেম্বর শিবপুরের নাসিমা নামক মহিলাকে রাস্তা থেকে তুলে নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম, ১০ সেপ্টেম্বর শিক্ষক সুমন গং কতৃক লহরীতে ফয়সাল ও রায়হান নামক দুই শিক্ষার্থীকে মারধর, ২০ সেপ্টেম্বর পৌর এলাকার নারায়নপুর ডি এস কামিল মাদ্রাসার পাশে ডাকাতি স্টাইলে এক অটোরিকশা চালকের টাকা ও মোবাইল ছিনতাই, ২৫,২৬,২৮,২৯ সেপ্টেম্বর ও পহেলা অক্টোবর নারুই গ্রামে রিপন বাহিনী তুলে নিয়ে মারধর করে একই গ্রামের ফারুক, রাসেল, আরজ মিয়া, সাব্বির, ইউসুফ, আব্দু মিয়ার ছেলে ও ইয়ার হোসেনের ছেলেকে, ২ অক্টোবর গুড়িগ্রামে প্রবাসী ইকবালের জায়গা সংক্রান্ত বিষয়ে হাতাহাতি, থোল্লাকান্দি ও কাদৈর গ্রামের মধ্যে জলপাই নিয়ে সংঘর্ষে কাদৈর গ্রামের বাসার ও কাজল মিয়ার বাড়ি-ঘরে হামলা, বাড্ডায় বোনকে ইভটিজিং এ বাঁধা দেয়ায় ভাই আলিম কে পিটিয়ে জখম, ৩ অক্টোবর পাকহাজীপুরে ভাসুর বদরুল কতৃক গৃহবধূ শিলা নির্যাতিত, ৪ অক্টোবর নারুই গ্রামে হামদু মিয়ার রহস্যজনক মৃত্যু, একই দিন গরুসহ গোসাইপুর ও ধনাসী থেকে ২ চুর আটকের পর ৯ জনের নাম বলার পর মামলা ছাড়া ছেড়ে দেয়া, ৫ অক্টোবর লাউরফতেহপুর বাজের অরবিন্দ সাহার দোকানে চুরি, একই দিন চরলাপাং গ্রামে গাছকাটা নিয়ে শওকত মেম্বার ও মুসলেম মেম্বার গ্রুপে সংঘর্ষ সহ অসংখ্য অপরাধ সংঘটিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
এবিষয়ে নবীনগর সার্কেলের এএসপি সিরাজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত দেশীয় অস্ত্র উদ্ধার অব্যাহত রয়েছে। এছাড়া বিচ্ছিন্ন ঘটনার জন্য নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com