বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দুষ্ট পুলিশ সদস্যদের তালিকা দেন, ব্যবস্থা নেব’ : অতিরিক্ত আইজিপি মোখলেস

দুষ্ট পুলিশ সদস্যদের তালিকা দেন, ব্যবস্থা নেব’ : অতিরিক্ত আইজিপি মোখলেস

 

 

 

 

 

 

 

 

ময়মনসিংহ প্রতিনিধি, কালের খবর :

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন অ্যান্ড অপস্) মো. মোখলেছুর রহমান বলেছেন, সমাজের ভেতরে যেমন দুষ্ট লোক আছে, তেমনি পুলিশের ভেতরেও আছে। আমরা প্রায়ই দেখি এই ধরনের দুর্বৃত্তদের সঙ্গে অসাধু পুলিশ সদস্যদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। ঠিক তখনই সমাজ অস্থিরতার মধ্যে পড়ে। এসব দুষ্ট পুলিশ সদস্যদের তালিকা আমাদের দেবেন। আমরা ব্যবস্থা নেব।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে দুই নম্বর পুলিশ ফাঁড়ির উদ্বোধন, জঙ্গিবাদ ও মাদকবিরোধী কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন মোখলেছুর রহমান। এর আগে তিনি ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন।
মোখলেসুর রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম অস্ত্রধারণকারী রক্তদানকারী মুক্তিপাগল মানুষ ছিলেন পুলিশের সদস্যরা। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের একইভাবে মোকাবিলা করবে।দজেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রমুখ।

কালের খবর  /২১/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com