বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শিবগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন। কালের খবর

শিবগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন। কালের খবর

 

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, কালের খবর : জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১১ টায় শিবগঞ্জ থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সমাজের ব্যানারে শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব এবং গৌড় প্রেসক্লাবের সাংবাদিকরা এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।এতে সংহতি জানিয়ে গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ মানবন্ধনে অংশ গ্রহন করেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, এস এ টিভি জেলা প্রতিনিধি আহসান হাবিব,একাত্তর টিভি ও সমকালের জেলা প্রতিনিধি এ কে এস রোকন, বিজয় টিভির জেলা প্রতিনিধি নাদিম হোসেন, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম,দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি ইমরান আলী , শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: কামাল হোসেন, গৌর প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টু ও গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকরা হত্যা ও নির্যাতনে শিকার হলে তার কোন বিচার হয় না। সাংবাদিক সাগর, রুনি, মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমান সহ সারাদেশে অসংখ্য সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের শিকার হলেও তার বিচার আজ পর্যন্ত হয়নি।
বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ করছে। এই তালিকায় যুক্ত হলো জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। দুর্নীতিবাজরা একের পর এক সাংবাদিকদের হত্যাসহ নির্যাতন করে যাচ্ছে। আর আমরা রাজপথে তাদের বিচারের দাবিতে আন্দোলন করে যাচ্ছি। যা অত্যান্ত দুঃখজনক ব্যাপার। এ সময় জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে পিটিয়ে হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com