বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সংসদে ঢাকা-৫ আসনের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরলেন মনু। কালের খবর

সংসদে ঢাকা-৫ আসনের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরলেন মনু। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক, কালের খবর : 

একাদশ জাতীয় সংসদের ২৩ তম অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম এমপি।

বুধবার (৮ জুন) ডেমরা-যাত্রাবাড়ি এলাকায় সরকারের চলমান উন্নয়ন তুলে ধরেন তিনি।
সংসদ সদস্য তার আলোচনায় ২০২৩-২৪ অর্থবছরে একটি বাস্তববাদী ও গণমুখী বাজেট ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন কাজী মনিরুল ইসলাম মনু।

এছাড়াও বর্তমান সরকারের নানা উন্নয়ন প্রকল্প তুলে ধরেন এবং এর দ্বারা সাধারণ মানুষ কিভাবে সরাসরি উপকৃত হচ্ছেন তা তুলে ধরেন এই সংসদ সদস্য। কাজী মনিরুল ইসলাম মনু তার বক্তব্যে ডেমরা রোড থেকে মেয়র হানিফ ফ্লাইওভারে একটি লুপ নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
এছাড়াও মাননীয় সংসদ সদস্য ডেমরায় বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন মিলের শ্রমিকদের দুর্দশার চিত্র তুলে ধরে অত্র অঞ্চলে নতুন করে অর্থনৈতিক ও শিল্প অঞ্চল গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ঢাকা-৫ সংসদীয় আসনে সরকারি মাধ্যমিক স্কুল, সরকারি কলেজ ও একটি পূর্ণাঙ্গ হাসপাতালের প্রয়োজনীয়তা সংসদ সদস্য তার বক্তব্যে তুলে ধরেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com