বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
প্রধান মন্ত্রীর নির্দেশে ডেমরায় দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। কালের খবর

প্রধান মন্ত্রীর নির্দেশে ডেমরায় দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। কালের খবর

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

রাজধানীর ডেমরায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৫ শতাধিক দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে দুধ, চিনি,সেমাই, সুগন্ধি চাল ও ভোজ্য তেল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকালে হাজীনগর এলাকায় অবস্থিত হাজী মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।
সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সহিদুল ইসলামের আয়োজন ও সভপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সাবেক সারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমেদ বাবুর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কাজী মোর্শেদ হোসেন কামাল ও মিরাজ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিল মাহফুজা আক্তার, সারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো: দুলাল খান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল, ফিরোজ আলম ও শহিদ খন্দকার, শাহ্ আলম বাবলু প্রমূখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com