বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে: নাছিম। কালের খবর

শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে: নাছিম। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন উন্নয়নের জোয়ারে ভাসা বদলে যাওয়া বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বেই এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ শেখ হাসিনাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নত একটি সর্বাধুনিক ডিজিটাল রাষ্ট্রে পরিণত করার ভিশন বাস্তবায়ন করে চলেছেন নিরলসভাবে।

বুধবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায়
ডেমরা থানা আওয়ামী লীগের আয়োজিত
শেখ হাসিনার নির্দেশে মাহে রমজান উপলক্ষ্যে জনসাধারনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রপাত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।
বাহাউদ্দিন নাছিম বলেন,কিভাবে মানুষকে ভালবাসতে হয়,মানুষের পাশে দাড়াতে হয় তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়েছেন। আর পধ ধরেই চলছেন দেশরত্ন শেখ হাসিনা। তাই শেখ হাসিনার নির্দেশেই দলীয়ভাবে ফাইভ স্টার হোটেলে বসে ইফতার করার পরিবর্তে জনসাধারনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে মানুষের পাশে দাড়াচ্ছে আওয়ামী লীগ।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই অর্থনৈতিক মুক্তি লাভ করে বাংলাদেশের মানুষ আজ স্বচ্ছল অবস্থায় চলছেন। অথচ বিএনপি জামায়াতের কুচক্রি মহল বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিকে ধ্বংসের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নকে ব্যর্থ করে দিতে এখনো নানা পরিকল্পনাসহ ভিবিন্ন ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু শেখ হাসিনার রাজনীতি হলো দেশের মানুষের মুক্তির জন্য। তাই বাংলাদেশের মানুষকে জিম্মি করে কোন আন্দোলন বা অপরাজনীতি কোনদিনও বাস্তবায়ন হবেনা। শেখ হাসিনার রাজনীতি মানুষের ভোট ও ভাতের রাজনীতি। মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। আর বিএনপির রাজনীতি হচ্ছে বিদেশীদের কাছে বাংলাদেশের নামে মিথ্যা ও অপপ্রচার মাত্র। তাই বাংলাদেশের মানুষ বিএনপি—জামায়াতের দুর্নীতিবাজদের বর্জন করেছে। তারপরও আওয়ামী লীগ আগামি জাতীয় নির্বাচনে অংশগ্রহনের জন্য সকল দলকে আহবান জানায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক হোসেন ও ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল মাহমুদুল হাসান পলিন ও ডেমরা—যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা।
এদিন প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল ঈদ উপহার হিসেবে ঢাকা -৫ নির্বাচনী এলাকায় দুই হাজার কর্মহীন, অস্বচ্চল নেতাকর্মী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। প্রতিটি উপহারের প্যাকেটে ৭ কেজি চাল,৩ কেজি আলু,১ কেজি ডাল,১ কেজি তৈল ও একটি ডেটল শাবান, শ্যামাই, ১ কেজি চিনি দেওয়া হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com