শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ভাইয়ের ধারালো দা’র কুপে ভাই ভাবি মেয়েসহ আহত ৩। কালের খবর

ভাইয়ের ধারালো দা’র কুপে ভাই ভাবি মেয়েসহ আহত ৩। কালের খবর

ইয়াসিন আরাফাত আশিক, কালের খবর :

আপন ভাইয়ের ধারালো দা এর কুপে আহত হয়েছেন ভাই ভাবি ও ভাইয়ের মেয়েসহ তিনজন। ফসলী জমির উপর দিয়ে পানি ছাড়াতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে মসজিদের ইমাম আব্দুল আজিজ ভূইয়া( ৬০) তার স্ত্রী নাজমা আক্তার (৫০) ও বিবাহযোগ্য কন্যা তাইবা আক্তার (১৫) ধারালো দা দিয়ে কুপিয়ে আর লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করেছে তার আপন সহোদর ভাই সাজিদ আলী ও তার স্ত্রী জাহানারা বেগমকে।
ঘটনাটি ঘটেছে ৩ এপ্রিল ২০২৩ রোজ সোমবার সকাল অনুমান ৮ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামে।জানাগেছে আহত মাওলানা আব্দুল আজিজ ভূইয়া কুলিকুন্ডা বাজার মসজিদের ইমাম। আব্দুল আজিজ ভূইয়া ও তার স্ত্রী নাজমা আক্তার সহ প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময়ে আব্দুল আজিজ ঝড়ে জমিতে ভেঙে পড়া গাছের ডালপালা পরিস্কার করছিল। এ সময় সাজেদ আলী আব্দুল আজিজের ফসলী জমির উপর দিয়ে পানি ছেড়ে দেয়।
আব্দুল আজিজ তার জমির ফসল নষ্ট হয়ে যাবে তাই পানি না ছাড়তে বাঁধা দেয়। এতে সাজিদ আলী ক্ষিপ্ত হয়ে দৌড় দিয়ে বাড়িতে গিয়ে ঘর থেকে ধারালো দা এনে আব্দুল আজিজের মাথায় কুপ মারে। আব্দুল আজিজের চিৎকারে তার স্ত্রী ও কন্যা দৌড়ে আসলে সাজিদ আলী ও তার স্ত্রী জাহানারা বেগম মিলে তাদের হাতে থাকা লাঠি দিয়ে আব্দুল আজিজের স্ত্রী নাজমা বেগম ও কন্যা তাইবা আক্তার কে মারাত্বক আহত করে। তাদের ডাক চিৎকার শোনে প্রতিবেশীরা দৌড়ে গিয়ে উদ্বার করে চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসে। এ বিষয়ে এখানো কোন আহত ব্যক্তিদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে তাদের চিকিৎসা চলছিল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com