বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে সাংবাদিকের সাথে পল্লী বিদ্যুৎ ডি জি এম এর অশুভ আচরণে সাংবাদিকদের নিন্দার ক্ষোভ।

নবীনগরে সাংবাদিকের সাথে পল্লী বিদ্যুৎ ডি জি এম এর অশুভ আচরণে সাংবাদিকদের নিন্দার ক্ষোভ।

নবীনগর প্রতিনিধি, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুঠোফোনে সাংবাদিকের সাথে পল্লী বিদ্যুৎ জোনাল ডি জি এম অশুভ আচরণ করায় স্থানীয় সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

তথ্য সূত্রে জানা যায়, নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ড মেম্বার ও জাতীয় দৈনিক দেশ বাংলা ও অনলাইন তেপান্তর পত্রিকার ঐ সাংবাদিক গত ২৩ জানুয়ারি তার আপন ছোট ভাই মোতালিবের বাসায় ও দোকানে দুইটি মিটার প্রয়োজন হওয়ায় নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডি জি এম মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া এর নিকট মুঠোফোনে এক সহকর্মীকে পাঠিয়ে সহযোগিতা কামনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সেবা দেয়ার বিপরীতে ডি জি এম কর্কশ ভাষায় সাংবাদিককে ভবঘুরে, প্রশ্রয় দিলে মাথা উঠে যান, আপনারা সেবা নিতে আসলে কি আমি আপনার জন্য বসে থাকব নাকি বলে জানায়। এ অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সকল সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এমনকি এই কর্মকর্তা বদলি না করা পর্যন্ত পল্লী বিদ্যুৎ এর সকল সংবাদ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকার মত প্রকাশ করেন অনেকে।

এবিষয়ে সাংবাদিক সফর আলী জানান, আমি একজন জনপ্রতিনিধি ও সাংবাদিক আমার সাথে এমন আচরণ মোটেও কাম্য ছিল না। এমন ডি জি এম কে নবীনগর থেকে বদলি না করলে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হবে।

নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডি জি এম মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া ফোন আলাপটি অস্বীকার করে বলেন, আমি এমন কথা বলব কেন উনাকে সামনা-সামনি নিয়ে আসেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com