বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গণতন্ত্র উদ্ধারের শান্তিপূর্ণ আন্দোলনে রাজপথে নেমে আসুন..অলী আহমেদ

গণতন্ত্র উদ্ধারের শান্তিপূর্ণ আন্দোলনে রাজপথে নেমে আসুন..অলী আহমেদ

কালের খবর প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্জন কারাগারে পাঠিয়ে দেশের মানুষকে বেইজ্জতি করেছে সরকার এমন মন্তব্য করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলী আহমেদ।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কর্নেল (অব.) অলী আহমদ।

অলী আহমেদ বলেন, খালেদা জিয়াকে যেখানে রাখা হয়েছে সেটি তাঁর জন্য নয়। তাঁর সঙ্গে যে অন্যায় করা হয়েছে এর জবাব দেশের মানুষ একদিন দিবে।

কর্নেল অলী আহমেদ বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধীদলীয় নেত্রী, সাবেক রাষ্ট্র ও সেনাপ্রধানের স্ত্রী। তাঁকে সাজা দিয়ে নির্জন কারাগারে না পাঠিয়ে তাঁর বাসভবনকে সাব-জেল করা যেত। কিন্তু সরকার তা না করে তাঁকে পুরান ঢাকার একটি নির্জন কারাগারে পাঠিয়েছে। এর মাধ্যমে সরকার গোটা দেশের মানুষকে অপমান করেছে।

২০ দলীয় জোটের এই নেতা বলেন, আমি দেশের মানুষকে আহ্বান জানাব কোনো সহিংসতা নয়, দেশের ক্ষতি হয় এমন কোনো কর্মসূচি নয়, আপনারা বিএনপি ও ২০ দলের নেতৃত্বে গণতন্ত্র উদ্ধারের শান্তিপূর্ণ আন্দোলনে রাজপথে নেমে আসুন। এটা আপনাদের দায়িত্ব, কাউকে ভয় করবেন না। আমরা চাই, এ দেশ সুষ্ঠু, সুন্দর ও স্বাধীনভাবে চলুক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com