বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গুনবহা প্রি-ক্যাডেট এন্ড মডেল হাই স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ। কালের খবর

গুনবহা প্রি-ক্যাডেট এন্ড মডেল হাই স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ। কালের খবর

বোয়ালমারী (ফরিদপুর) থেকে এমএম জামান, কালের খবর : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ১ নং ওয়ার্ডে তালতলায় অবস্থিত গুনবহা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের ২০২২ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা মু্ক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার অধ্যাপক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, বিশেষ অতিথি বোয়ালমারী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আরিফুজ্জামান,প্রধান শিক্ষক শ,ম,শাহাবুদ্দিন আাহমেদ, স্কুল প্রতিষ্ঠা কামরুজ্জামান কামরুল, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম,যমুনা টিভি প্রতিনিধি ও ক্যবের সভাপতি মহব্বত জান চৌধুরী, বোয়ালমারী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক, বাংলা টিভি প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমন,এমএম জামান, দিবাকর বসু টুটুল, আব্দুল কুদ্দুস মোল্যা শিক্ষক ময়েন উদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাঝে অত্র স্কুলের উপদেষ্টা প্রয়াত ডা. শরীফুল ইসলাম শরীফ ও শিক্ষক রেহেনা পারভিন এর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করেন। শেষে শিক্ষার্থীদের হাতে পরিক্ষার ফলাফল পত্র তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আন্তরিক মোবারকবাদ ও নববর্ষের শুভেচ্ছা জানায় স্কুল কর্তৃপক্ষ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com