বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
যশোরে ৭৫ শতাংশ বই এখনো পৌঁছেনি। কালের খবর

যশোরে ৭৫ শতাংশ বই এখনো পৌঁছেনি। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবরঃ

আর মাত্র ৩ দিন পর নতুন বছর শুরু। অথচ যশোরে চাহিদার ৭৫ শতাংশ বই এখনো পৌঁছেনি। তারপরও চলছে বই উৎসবের প্রস্তুতি। এ নিয়ে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সকলেই হতাশ। কবে নাগাদ পূর্ণাঙ্গ বই মিলবে তার নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। অর্থনৈতিক সংকটের মাঝেই বাড়তি ফি দিয়ে ছেলে-মেয়েদের স্কুলে ভর্তির পাশাপাশি যাবতীয় শিক্ষা উপকরণের দাম বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষতো বটেই, মধ্যবিত্ত শ্রেণির মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম। সরকারের পক্ষ থেকে বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার কথা বললেও যশোরে চাহিদার ৭৫ শতাংশ বই এখনো আসেনি। বই সংকটের আশঙ্কায় অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

জেলা প্রাথমিক অফিস সূত্রে জানাগেছে, যশোরে চাহিদার মাত্র ২৬ দশমিক ৪৯ শতাংশ বই এসেছে। মাধ্যমিক স্তরে এসেছে মাত্র ২৫ শতাংশ বই। এ পরিস্থিতিতে স্পষ্ট যে বছরের প্রথমদিন বই উৎসবে ৭৫ শতাংশ শিক্ষার্থীই নতুন বই পাবে না। যদিও শিক্ষা অর্ফিস থেকে বলা হচ্ছে, আগামী ৩০ তারিখের মধ্যে শতভাগ না হলেও ৭৫ শতাংশ বই পাওয়া যাবে।

জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ে যশোর জেলায় সম্ভাব্য ৫ লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের জন্যে ৫৪ লাখ ৯৮ হাজার ৭৫টি বইয়ের প্রয়োজন। এরমধ্যে যশোরে মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে বইয়ের চাহিদা ৪১ লাখ ৪৯ হাজার ৯০২ পিস। চাহিদার বিপরীতে জেলায় বই এসে পৌঁছেছে ১৫ লাখ ৫৭ হাজার ৬২৩ পিস। প্রাথমিক বইয়ের চাহিদা ১৩ লাখ ৪৮ হাজার ১৭৩টি। অথচ পৌঁছেছে ৩ লাখ ৫৬ হাজার ২০৫ পিস বই।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম বলেন, বই নিয়ে এখনো আশা হারাইনি। মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করা হয়েছে বই পর্যায়ক্রমে পৌঁছে দেয়া হবে। আমরা প্রতিদিনই যোগাযোগ রাখছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com