বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না : মোঃ মোস্তফা আল ইহযায। কালের খবর মানবাধিকার সংস্থা HRCBM কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন। কালের খবর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটায় ৯ জনের কারাদণ্ড ও একজনকে অর্থদন্ড। কালের খবর মাটিরাঙ্গায় এনসিপি নেত্রীর বিরুদ্ধে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন। কালের খবর শৈল্পিক মৌনতা ও ইস্পাতকঠিন নেতৃত্বের এক অনন্য ক্যানভাস: বেগম খালেদা জিয়া। কালের খবর মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা। কালের খবর নির্বাচনী দায়িত্বে শৃঙ্খলা-দৃঢ়তা-স্বচ্ছতার বার্তা-চট্টগ্রামে নবাগত ওসিদের উদ্দেশে পুলিশ সুপারের কড়া দিকনির্দেশনা। কালের খবর তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। কালের খবর গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর
নারী হয়েও পুরুষ সেজে দুই নারীকে বিয়ে

নারী হয়েও পুরুষ সেজে দুই নারীকে বিয়ে

কালের খবর ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ২০১৩ সালে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন সুইটি সেন নামের এক নারী। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিজনোর জেলার  ধর্মপুর এলাকার বাসিন্দা। নারী হয়েও তার ফেসবুক অ্যাকাউন্টের নাম কৃষ্ণ সেন। পুরুষ নাম নিয়ে, পুরুষ সেজে ছবি দিয়ে তিনি চ্যাট করতেন নারীদের সঙ্গে।

পুলিশের বরাত দিয়ে  বলা হয়, ২০১৪ সালে সুইটি উত্তরাখণ্ডের হলদিনি এলাকায় যান কামিনী নামের এক ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করতে। কামিনীর কাছে নিজেকে একজন ব্যবসায়ীর ছেলে বলে নিজের পরিচয় দেন সুইটি। ওই বছরের শেষের দিকেই বিয়ে করেন দুজন।

এর দুবছর পর উত্তরাখণ্ডেরই আরেক নারীকে বিয়ে করেন সুইটি। নিশা নামের ওই নারী আবার সুইটির প্রথম বিয়েতে উপস্থিত ছিলেন। পরে দুই স্ত্রীকে নিয়ে হলদিনি এলাকায় একটি বাসা নিয়ে বসবাস শুরু করেন তিনি।

সুইটির প্রথম স্ত্রী কামিনী অভিযোগ করেন, সুইটি সব সময় পুরুষদের মতো ব্যবহার করতো। পুরুষদের মতো ধূমপান, মদ্যপান ও গালিগালাজ করতো। এমনকি দ্বিতীয় বিয়ে করার পর কামিনীর কাছে সাড়ে আট লাখ রুপি যৌতুক দাবি করে মারধরও করে সুইটি।

নিশা জানায়, বিয়ের পর তার সঙ্গে বিছানায় যেত না সুইটি।  শারীরিক সম্পর্কের সময় সেক্স টয় ব্যবহার করতো সে। বিভিন্ন কারণে গত দুই বছরে কোনো অভিযোগ আনেননি তিনি। তবে এখন আর সুইটির সঙ্গে সংসার করতে চান না।

সুইটির নামে অভিযোগ করা হয় হলদিনি পুলিশের কাছে। আর গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন ধোঁকাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় সুইটিকে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com