বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
যশোরে আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে প্রাণ হারালো যুবক। কালের খবর

যশোরে আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে প্রাণ হারালো যুবক। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :
৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দে ভাসছে আর্জেন্টিনা। শুধু আর্জেন্টিনা নয়, মেসিদের জয়ের আনন্দে মেতেছে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত-সমর্থকরা। তবে ফুটবলপাগল জাতি হিসেবে বাংলাদেশ মনে হয় শীর্ষে। দেশের বিভিন্ন স্থানে আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা নানাভাবে উদযাপন করছে শিরোপা জয়।
তবে যশোরের ঝিকরগাছায় এ জয়ের আনন্দ নেমে এসেছে বিষাদের ছায়া হয়ে।রবিবার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা চলাচালে আর্জেন্টিনার গোলে উল্লাস করতে উপজেলার নিমার্ণাধীন সেতুর ওপর পড়ে পেটে রড ঢুকে রাকিব হোসেন (২৫) নামে যুবকের করুন মৃত্যু হয়েছে।নিহত রাকিব ঝিকরগাছা পৌরসভার মাগুরাপট্টি ধোপাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকায় দুই সেতুর মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। প্রথমার্ধে আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেওয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মাণাধীন সেতুর ওপর পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com