শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শহীদ ডাঃ মিলন দিবসে অস্প্রদায়িক গণতান্ত্রিক স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার আহবান। কালের খবর

শহীদ ডাঃ মিলন দিবসে অস্প্রদায়িক গণতান্ত্রিক স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার আহবান। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

ছাত্র-গণ-অভ্যুত্থান ও শহীদ ডাঃ মিলন দিবস এর ৩২তম বার্ষিকী উপলক্ষে ২৭ নভেম্বর  ১৯৯০ সনের এই দিনে সামরিক স্বৈরশাসক জেনারেল এরশাদের ঘাতক চক্র বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র তৎকালীন যুগ্ম মহাসচিব ডাঃ শামস উল আলম খান মিলনকে গুলী করে হত্যা করে। শহীদ মিলনের রক্তে জেগে ওঠা ছাত্র – গণঅভ্যুত্থান এরশাদকে পদত্যাগে বাধ্য করে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সকাল ৮.৩০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে ডাঃ মিলন স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ৯.৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে শহীদ ডাঃ মিলনের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং শহীদের স্মৃতির প্রতি দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন ‘৯০ এর ছাত্র-গন অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সাবেক ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’র নেতা, সাবেক সাংসদ ছাত্রনেতা নাজমুল হক প্রধান, নুর আহমেদ বকুল, শফি আহমেদ,রুহিন হোসেন প্রিন্স, সিরাজুমমুনীর, বেলাল চৌধুরী, জায়েদ ইকবাল খান,রাজু আহমেদ,জাকির হোসেন রাজু,কামাল হোসেন বাদল,কলিন্স, আক্রাম হোসেন,বিশিষ্ট সাংবাদিক নজরুল কবির,কায়ুম হোসেন,মুকুল রহমান প্রমূখ।

মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও সাবেক সাংসদ নাজমুল হক প্রধান,নুর আহমেদ বকুল,শফি আহমেদ। বক্তারা বলেন, সামরিক জান্তা স্বৈরাচারী শাসক এর ঘাতকের গুলিতে নিহত শহীদ ডাঃ মিলনের রক্তের সিঁড়ি বেয়ে গণ-অভ্যুত্থান হয়েছে। তাঁর আত্মত্যাগ ও তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বার্থক হবে,যখন তিন জোটের রুপরেখা দল নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠালাভ করে সু-শাসন প্রতিষ্ঠিত হবে। বক্তারা আরো বলেন,স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের পরবর্তী সরকারগুলো ছাত্রদের প্রবর্তিত ১০ দফা,সম্মিলিত সাংস্কৃতিক জোট,স্কপ,নারী জোট,১৭ টি কৃষক সংগঠনের দাবী সমুহ বাস্তবায়ন করেনি।
স্বাধীনতার ৫০ বছর পূর্ন হলেও এখনো পর্যন্ত স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার ধারা প্রতিষ্ঠিত হয়নি।আমরা দাবী করছি অস্প্রদায়িক গণতান্ত্রিক স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com