বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না : মোঃ মোস্তফা আল ইহযায। কালের খবর মানবাধিকার সংস্থা HRCBM কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন। কালের খবর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটায় ৯ জনের কারাদণ্ড ও একজনকে অর্থদন্ড। কালের খবর মাটিরাঙ্গায় এনসিপি নেত্রীর বিরুদ্ধে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন। কালের খবর শৈল্পিক মৌনতা ও ইস্পাতকঠিন নেতৃত্বের এক অনন্য ক্যানভাস: বেগম খালেদা জিয়া। কালের খবর মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা। কালের খবর নির্বাচনী দায়িত্বে শৃঙ্খলা-দৃঢ়তা-স্বচ্ছতার বার্তা-চট্টগ্রামে নবাগত ওসিদের উদ্দেশে পুলিশ সুপারের কড়া দিকনির্দেশনা। কালের খবর তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। কালের খবর গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর
সন্ত্রাসীদের গুলিতে এএসআই আবদুল মালেক আহত

সন্ত্রাসীদের গুলিতে এএসআই আবদুল মালেক আহত

কালের খবর প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল মালেককে (৩৮) গুলি করে পালিয়েছে সন্ত্রাসীরা। তার হাঁটুর দুই ইঞ্চি ওপরে এক রাউন্ড গুলি লেগেছে। পুলিশের ধারণা, এটি পিস্তলের গুলি।

বিশেষ অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশের ওপর এ হামলা হয়।

আহত এএসআই মালেককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া কালের খবরকে জানান, দুই নম্বর গেট মোড় ও ষোলশহর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় এএসআই আবদুল মালেকের হাঁটুর ওপর গুলি লাগে। আহত এএসআই আবদুল মালেককে চমেক হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা। জহিরুল জানান, আহত এএসআই আবদুল মালেকের পায়ের এক্স-রে করা হয়েছে। তাকে চমেকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ আটক ১
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ কালের খবরকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কাজ। তল্লাশির মুখে পড়ে যাওয়ায় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে।

কালের খবর/১৬/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com