বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাঘারপাড়ায় (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ শিক্ষকদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ। কালের খবর

বাঘারপাড়ায় (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ শিক্ষকদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ। কালের খবর

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর), কালের খবর : যশোরের বাঘারপাড়ায় আইসিটি বিষয়ক বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার ১৬ নভেম্বর বিকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকরাম হোসেন খান।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ জাকির হাসান, বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ মোল্লা , সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন উদ্দিন আল আজাদ, সহকারি প্রোগ্রামার অজয় কুমার পাল ও এ কে এম ফয়েজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কম্পিউটার বিষয়ক শিক্ষকগন উপস্থিত ছিলেন।

একই দিন সকালে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যশোরের আয়োজনে আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর আওতায় ১২ দিনব্যাপী শিক্ষক সুপারভাইজারগনের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয় । উপজেলা পরিষদ হল রুমে সকাল ৯টায় প্রশিক্ষণ এই কর্মশালার উদ্ভোধন করেন, উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ জাকির হাসান ।

এসময় বক্তব্য রাখেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যশোরের সহকারি পরিচালক সরোজ কুমার দাস, এবং উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com