শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত। কালের খবর

প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খানের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত। কালের খবর

কালের খবর ডেস্ক :

বাংলাদেশ কৃষক আন্দোলনের প্রাণ পুরুষ, ভূমি আন্দোলনের পথিকৃৎ, গণ—বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ কৃষক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খানের ২৬ তম মৃত্যুবার্ষিকী৷৷ আজ ৭ নভেম্বর ২০২২ সোমবার বিভিন্ন জেলায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ কিষাণী সভা, বাংলাদেশ আদিবাসী সমিতি ও বাংলাদেশ ভূমিহীন সমিতির আয়োজনে ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ ৭ নভেম্বর ২০২২ইং কেন্দ্রীয় উদ্যোগে পটুয়াখালী জেলার দশমিনায় গ্রামের বাড়ীতে মরহুমের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা, বাদজোহর দোয়া, সাধারণ খানা, র‌্যালী ও দশমিনা উপজেলা সদর বাজারস্থ মানিক মিয়া চত্বরে বিকাল ৩টায় বাংলাদেশ কিষাণী সভা আলোচনা সভা হয়।

বাংলাদেশ কিষাণী সভার সভানেত্রী ও দশমিনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামসুন্নাহার খান ডলির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম, প্রধান বক্তা বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার, বাঁশবাড়িয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের ভোলা জেলার নেতা আবদুল মালেক মেম্বার ও আলম বাচ্চু, দশমিনা উপজেলা শাখার সভাপতি নয়া মিয়া সিকদার ও সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ দাস, সিরাজ খা প্রমূখ।

সভায় বক্তারা নিম্নোক্ত দাবীসমূহ সরকারের নিকট উত্থাপন করেন—
১) কৃষি খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান প্রদান করতে।
২) খাস জমির ভুয়া বন্দোবস্ত বাতিল করতে হবে।
৩) কৃষি খাস জমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করতে হবে।
৪) জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com