বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আড়াইহাজারে সন্ত্রাসীরা প্রকাশ্যে মার্কেট দখল

আড়াইহাজারে সন্ত্রাসীরা প্রকাশ্যে মার্কেট দখল

কালের খবর প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্ত্রাসীরা প্রকাশ্যে দোকানদের হুমকি দিয়ে মার্কেট দখল করে নিয়েছে। প্রভাবশালী হওয়ার কারণে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেনা মার্কেটের দোকান মালিকরা।

অভিযোগে জানা গেছে, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় বাজারে কলিমউদ্দিন হাজী মার্কেটে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা দোকানদারদের বের করে দিয়ে মার্কেটটি দখল করে ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়।

কলিমউদ্দিন হাজী মার্কেটের মালিক আক্তার ভূঁইয়া জানান, ১৯৯৯ সালে তার চাচাতো মামা আলমগীরের কাছ থেকে তার মা রাহেলা বেগম কল্যান্দী মোড় সংলগ্ন ১৪ শতাংশ ডোবা ক্রয় সূত্রে মালিক হন। ওই বছরই ডোবাটি মাটি ভরাট করে মার্কেট নির্মাণ করে ব্যবসা করে আসছেন তারা। গত কয়েক বছর যাবৎ এলাকার চাঁদাবাজ মোমেন, দাইয়ান, জাহাঙ্গীর, নিলয়সহ ৮/১০ জন মিলে আক্তার ভূঁইয়ার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। তাদের দাবি মতো চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা এ পর্যন্ত ৫ বার এ মার্কেটটিতে হামলা চালিয়ে জোর করে বন্ধ করে দেয়।

আক্তার ভূঁইয়া  জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে এ পর্যন্ত থানায় ৩টি মামলা করা হয়েছে। সম্প্রতি সন্ত্রাসীরা মামলাগুলো তুলে নেয়ার জন্য বাদী পক্ষকে হুমকি দিয়ে আসছে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা তুলে না নেয়ায় সন্ত্রাসীরা গত ১০ ফেব্রুয়ারি সকালে দোকানদারদের বের করে দিয়ে মার্কেটটি জোর করে দখল করে নেয়। পরবর্তীতে থানায় অভিযোগ দিলে পুলিশ ৫ দিন পর বৃহস্পতিবার মার্কেটটি দখল মুক্ত করে। সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় চাঁদা না দিলে আবারো মার্কেট দখল করে লুটপাট চালাবে বলে হুমকি দিচ্ছে বলে মার্কেট মালিক আক্তার ভূঁইয়া অভিযোগ করেন।

মার্কেটের ঔষধ ব্যবসায়ী আলামিন জানান, এ মার্কেটের ২টি জুয়েলারী, কাপড়, ঔষধসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সন্ত্রাসীদের হুমকির কারণে প্রায়ই মার্কেটের ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।

অভিযুক্ত দাইয়ান জানান, মার্কেটে তার পৈত্রিক সম্পত্তি রয়েছে। তাই মার্কেটটি তাদের দখলে নেয়ার চেষ্টা করেছি মাত্র।

আড়াইহাজার থানার ওসি এম.এ হক জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ মার্কেটের দোকানগুলো খুলে দোকানদারদের বুঝিয়ে দেয়া হয়েছে। তবে থানায় কোনো মামলা হয়নি।

কালের খবর/১৬/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com