শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নোয়াখালী স্কুল ছাত্রী লোমহর্ষক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত। কালের খবর

নোয়াখালী স্কুল ছাত্রী লোমহর্ষক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত। কালের খবর

জাতীয় প্রেসক্লাবের সামনে ২৫ সেপ্টেম্বর ২০২২, সকাল ১১ টায় মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, জাতীয় শ্রমিক জোট ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের আয়োজনে নোয়াখালী স্কুল ছাত্রী তাসনিয়া হোসেন অনিতাকে ধর্ষনের উদ্দেশ্য পরিকল্পিতভাবে লোমহর্ষক হত্যার প্রতিবাদে, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাদাল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সালেহা ইসলাম শান্তনার সভাপতিত্বে ও রুহুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ ও সাধারণ সম্পাদক নুরুল আমিন,বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সহ-সভাপতি এস এম রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আলামিন, প্রচার সম্পাদক রুমা আক্তার রিতা, দপ্তর সম্পাদক ফাতেমা আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, গত ২২ সেপ্টেম্বর নোয়াখালী জেলার লক্ষ্মি নারায়ণপুর এলাকায় স্কুল ছাত্রী তাসনিয়া হোসেন অনিতাকে ধর্ষনের উদ্দেশ্য ধর্ষকরা চেষ্টা করে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে লোমহর্ষক হত্যাকান্ড ঘটায়। নরপিশাচ হত্যাকারী আবদুর রহিম রণীসহ তিনজনক পুলিশ গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদে রনী হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে লোমহর্ষক বিবরন দেয়। বক্তব্যে বক্তারা অনিতা হত্যাকারীদের প্রচলিত আইনে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের দাবী করেন। তারা বলেন, অনিতার মায়ের মত আর কোন মায়ের কোল যেন এভাবে খালী না হয়।
বক্তারা দেশে ক্রমবর্ধমান নারী হত্যা ও ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com