শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শ্যামপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত। কালের খবর

শ্যামপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শ্যামপুর মডেল থানার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর ) বিকালে ৪৭ নাং ওয়ার্ড আইজি গেইট ব্যাংক কলোনিতে
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়াউল আহসান তালুকদার , উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) ডিএমপি,।

শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুল আলম সভার সভাপতিত্ব করেন,ওপেন হাউজ ডে বক্তব্য রাখেন কাজী রোমানা নাসরিন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শ্যামপুর জোন) ওয়ারী বিভাগ,ডিএমপি, মোঃ নুরনবী সহকারী উপ-পুলিশ কমিশনার (শ্যামপুর জোন) ওয়ারী বিভাগ ডিএমপি প্রমুখ।

অনুষ্ঠানে জিয়াউল আহসান তালুকদার , উপ-পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com