বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সখীপুরে বিয়ের দাবিতে ৩ দিন ধরে তরুণীর অনশন। কালের খবর

সখীপুরে বিয়ের দাবিতে ৩ দিন ধরে তরুণীর অনশন। কালের খবর

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর :

টাঙ্গাইলের সখীপুরে বিয়ের দাবিতে তিন দিন ধরে এক তরুণী অনশন করছেন। উপজেলার যাদবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নলুয়া ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে । ঐ ওয়ার্ডের ইয়াসিন খন্দকারের ছেলে ইব্রাহিম খন্দকারের বাড়িতে ঐ তরুণী তিন দিন ধরে অনশন করছেন।

শনিবার বিকেলে সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। জানা যায় তরুণী ও ইব্রাহিম খন্দকার গোড়াই শিল্প এলাকায় একটি কারখানায় চাকরির সুবাদে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইব্রাহীম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক করে। বিয়ে করবে বলে কিছুদিন সময় নেয়। এই বিষয়টি গোড়াই কারখানায় জানা জানি হলে মালিক পক্ষ ঐ তরুণী ও ইব্রাহিম খন্দকারকে নিয়ে বসলে ইব্রাহিম এলাকায় গিয়ে বিয়ে করবে বলে কারখানার মালিককে জানায়। এক পর্যায়ে বিয়ে করবে এই কথা বলে তরুণীকে ইব্রাহিমের বাড়িতে নিয়ে আসে। গত ১৫ সেপ্টেম্বর বাড়ি এনেই ইব্রাহিম উধাও হয়ে যায়।

এদিকে পলাতক ইব্রাহিমের আত্মীয় যাদবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার বছির উদ্দিন ও সাবেক মেম্বার শাজাহান মিয়া ঘটনাটি ধামাচাপা দিতে ঐ তরুণীকে অন‍্যত্র সরিয়ে নিতে মেয়ের অভিভাবকদের ব‍্যাপক চাপ প্রয়োগ করছে।

ঐ তরুণী বলে, বিয়ে না হওয়া পযর্ন্ত এই বাড়িতে অবস্থান করবো। মরে গেলেও এই বাড়ি থেকে কোথাও যাবো না।

স্থানীয় ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন মুঠোফোনে বলেন, তরুণীর অনশনের কথা শুনে ইব্রাহিম খন্দকারের বাড়িতে গতকাল শুক্রবার রাতে আমরা কয়েকজন মিলে সমাধানের বিষয়ে বসা হয়েছিল,কিন্তু ছেলে পলাতক থাকায় কোন সিদ্ধান্তে পৌছাতে পারিনি। বিষয়টা চেয়ারম্যান মহোদয় অবগত আছে।

৪নং যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান একে এম আতিকুর রহমান আতোয়ার বলেন, মেয়েটির অভিভাবকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com