বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
নাসিরনগর হাসপাতালে বিনামূল্যে গর্ভবতীদের অপারেশন শুরু। কালের খবর

নাসিরনগর হাসপাতালে বিনামূল্যে গর্ভবতীদের অপারেশন শুরু। কালের খবর

ইয়াছিন আরাফাত (আশিক) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়া- নাসিরনগর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে আজ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এবং সরকারী খরচে গর্ভবতী মায়েদের সিজার শুরু হয়েছে। ১৫ সেপ্টেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় চিতনা গ্রামের আব্বাস খার স্ত্রী মাজেদা বেগমকে এফসিপিএস গাইনী এন্ড অবস্ ডাঃ নাফিজা জাফরিনের তত্ত্বাবধানে অপারেশনের মাধ্যমে এর উদ্ভোধন শুরু করেছেন বলে সাংবাদিকদের কে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে মা ও নবজাতক শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছেন। দীর্ঘ প্রায় ১২ বৎসর পর এই প্রথম নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন শুরু হয়েছে বলে জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মায়া মমতায় ও স্থাস্থ্য অধিদপ্তরের ডিজি চট্টগ্রাম বিভাগীয় ডাইরেক্টর,সিভিল সার্জন, এবং ব্রাহ্মণবাড়িয়া-১, সংসদীয় ২৪৩ নং নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি মহোদয়ের আন্তরিক সহযোগিতায় এই অপারেশনের কাজ শুরু করতে আমারা আজ সক্ষম হয়েছি। তিনি এ-ও বলেন, যেহেতু নাসিরনগর উপজেলাটি একটি হাওড় বেষ্টিত ও অবহেলিত জনবসতি এলাকা আমরা নাসিরনগরবাসীকে জানিয়ে দিতে চাই আর ব্রাহ্মণবাড়িয়া নয়, এখন থেকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সম্পূর্ণ বিনা মূল্যে এবং সরকারি খরচে গর্ভবতী মায়েদের অপারেশনের কাজ হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com