শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
পুরুষ লিঙ্গ পরিবর্তন করে মহিলা হলেন যারা

পুরুষ লিঙ্গ পরিবর্তন করে মহিলা হলেন যারা

কালের খবর ডেস্ক : পাঁচজনের সম্পর্কে আলোচনা করা হবে যারা সাহসের সঙ্গে লিঙ্গ পরিবর্তন করেছেন। অপারেশনের পরে তারা নিজেদের কেরিয়ারের দিকে এগিয়েছেন।

নিকিকেই চাওলা : মুম্বাই এর নিকিকেই চাওলা হলেন ভারতে প্রথম মহিলা যিনি যৌন পরিবর্তন অপারেশন করিয়েছেন। এই অপারেশনের মাধ্যমে তিনি তাঁর জিনেটিক পরিবর্তন করে সম্পূর্ণ মহিলা হয়েছেন। তিনি গ্ল্যামার জগতের মডেল। ২০১৬ সালে এমটিভি এর ওয়েব সিরিজ ‘ক্রঞ্চ’ নামে একটি শো নিয়ে আসেন।

মল্লিকা : ২০১৭ সালে ভারতে প্রথম ট্রান্সজেন্ডার বিউটি কুইন শিরোপা বিজয়ী নিতাশা বিশ্বাস, মল্লিকা ছিলেন ভারতের প্রথম ট্রান্সজেন্ডার মহিলা। তামিলনাড়ুর চেন্নাই-এ জন্ম মল্লিকার এই প্রথম কোনও সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতার নাম মিস ইন্টারন্যাশনাল কুইন। এই প্রতিযোগিতা থাইল্যান্ডের পাটায়াতে হয়েছিল।

শিনতা সংঘ : শিনতা সংঘ হলেন একজন ইন্দো-ব্রিটিশ মডেল। তিনি সারা বিশ্ব জুড়ে বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বিশিষ্ট ব্রিটিশ ম্যাগাজিনে তিন বছর (২০১০, ২০১১, ২০১২) ধরে সুন্দর ট্রান্সসেক্সুয়াল নামেও পরিচিত।

ববি ডার্লিং : ট্রান্সসেক্সুয়াল কমিউনিটিতে সর্বাধিক পরিচিত মুখগুলির মধ্যে একটি। ববি ডার্লিং তাঁর নাম পরিবর্তন করে রাখেন পাখি শর্মা। টিভি ও চলচ্চিত্র জগতে পরিচিত মুখ। তিনি ২০১৬ সালে মধ্যপ্রদেশের ব্যবসায়ী রমনিক শর্মাকে বিয়ে করেছিলেন। দুর্ভাগ্যবশত এই বিয়ে বেশিদিন টিকে থাকেনি।

গৌরব আরোরা : টেলিভিশনে এবং মডেলিং দুনিয়ার আরেকটি পরিচিত নাম গৌরব আরোরা। ২০০৬ সালে গ্ল্যাড্রাগস ম্যানহান্ট এবং মেগামডেল কনটেস্টে দ্বিতীয় রানার-আপ ছিলেন। এমনকি স্প্লিটসভিলা সিজন 8 ও অংশগ্রহণ করেছিলেন। গৌরবও তাঁর লিঙ্গ পরিবর্তন করে ২০১৬ সালে গৌরী হন।

কালের খবর/১৫/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com