বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কালের খবর :

ত্রিদেশীয় সিরিজ এবং টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের টিম টাইগার।

দিবা-রাত্রির ম্যাচটি মাঠে গড়াবে বিকাল ৫টায়।
ঘরের মাঠে একসময়কার বাঘ ‘টিম টাইগার’কে তিন মাসের ব্যবধানে চেনাই যাচ্ছে না। চন্দিকা হাথুরুসিংহে যুগের পর দেশের মাটিতে পরপর দুটি সিরিজ হেরেছে তারা। সেটাও আবার বলতে গেলে দুর্বল শক্তির বিপক্ষে। মিরপুরে শেষ টেস্টে তো লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে। ‌এবার শেষটা রাঙিয়ে দেওয়ার পালা।

ওয়ানডে এবং টেস্টের চেয়ে ভিন্ন ধরণের ফরম্যাট টি-টোয়েন্টি। এই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার নাম ডট বল। সিঙ্গেল-ডাবলসের চেয়ে বাউন্ডারিতে আগ্রহ বেশি থাকায় প্রচুর ডট বল দেয় বাংলাদেশি ব্যাটসম্যানরা।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। এখন সময় বাস্তবায়নের।
দুই সিরিজ হারার পর সাকিব বিহীন এই দলকে নিয়েই স্বপ্ন দেখছেন মাহমুদ উল্লাহ। তিনি নিজেদেরকেই ফেবারিট ভাবছেন। মাহমুদ উল্লাহ বলেছেন, ‘আমি সবসময়ই বলি, ঘরের মাটিতে আমরা যার বিপক্ষেই খেলি না কেন, আমাদের দলকে এগিয়ে রাখব। যদিও ওয়ানডে ও টেস্টে আমরা আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারিনি। তারপরও আমি খুব আশাবাদী যে আমরা ঘুরে দাঁড়াতে পারব। ভালো খেলেই আমরা ঘুরে দাঁড়াব আশা করি। ‘

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com